1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 7:50 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বৃত্তি সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,
  • 173 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎মো: রব্বানী ইসলাম

‎লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বৃত্তি সনদ প্রদান, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার বিকেলে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গনে বৃত্তি সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।

‎বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেদুল ইসলাম রাসেদ বলেন, ৫০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ তুলে দেওয়া হলো। বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই বিদ্যালয়ে। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলা সহ নানা প্রতিযোগীর মধ্যে দিয়ে পরিচালিত হয় স্কুলের শিক্ষা কার্যক্রম।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ কে এম মমিনুল হক, এসময় তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দিয়ে বলেন, শিবরাম স্কুলে মানসম্মত শিক্ষা ও সুন্দর হাতের লেখা প্রশংসনীয় । তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে।

‎অনুষ্ঠানে আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ নুরনবী।

‎ লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম

‎তারিখঃ ০২-১২-২০২৫ ইং।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট