1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 5:03 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

লালমনিরহাটে শিবরাম চাইল্ড কেয়ার স্কুলে বৃত্তি সনদ প্রদান ও অভিভাবক সমাবেশ।

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025,
  • 214 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎মো: রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়ির বাজারে অবস্থিত শিবরাম চাইল্ড কেয়ার স্কুলে বৃত্তি সনদ প্রদান ও অভিভাবক সমাবেশ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি ছিলেন আদিতমারী উপজেলা শিক্ষা অফিসার এ. কে. এম. আজিজুল হক। সভাপতিত্ব করেন সরকারি আগমনি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আশরাফুল আলম রাজু।

‎এ সময় শিবরাম চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক আশরাফুল ইসলাম বলেন,আমরা শিক্ষার্থীদের যত্নশীল ভাবে পাঠদান করি এবং পড়াশোনার মানও যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি,এবার জেলায় প্রথম স্থান অর্জন করেছে আমাদের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ৭৮ জন শিক্ষার্থী সাধারন বৃত্তি ও ট্যানেল্টপুল বৃত্তি পেয়েছে।

‎উপস্থিত ছিলেন শিবরাম চাইল্ড কেয়ার স্কুলের উপদেষ্টা জয়ন্ত কুমার সরকার। অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেওয়া হয় এবং পরে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম ১৫-১১-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট