1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:30 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

লালমনিরহাটে শিয়ালের কামড়ে আহত ৯

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2025,
  • 290 Time View

 

লালমনিরহাট প্রতিনিধি:
মো: রব্বানী ইসলাম

সোমবার (২০ জানুয়ারী) দ্বিবাগত রাত ৯টার দিকে একইসময় শহরের সার্কিট হাউজ – পুলিশ লাইন এলাকায় ও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দিন দিন বনায়ন কমে যাওয়া ও খাদ্যের সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। আর প্রতিনিয়ত শিয়ালের আক্রমণে আহত হচ্ছে গৃহপালিত পশুসহ সকল বয়সের মানুষ। গত কয়েকদিনে লালমনিরহাটে শহরের শিয়ালোর আক্রমণে গুরুতর আাহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ৯ জন। এর মধ্যে একজনের অন্ডকোষ এবং একজনের কান ছিঁড়ে নেওয়ার খবর জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী, লালমনিরহাট শহরের সার্কিট হাউজের পুলিশ লাইন সংলগ্ন মোটরসাইকেল মেকানিক্স সাইদুল ইসলাম জানান, তার দোকানের সামনেই একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে পথচারী যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এ সময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দিয়েছে। পরে তিনি ও তার দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারিনি। পরে চতুর শিয়ালটি লোকজন দেখে লোকালয়ের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিয়ালটি বাহির হয়ে আবার লোকজনকে আক্রমণ করে। এভাবে অনেক সময় ধরে শিয়ালটি মানুষের সাথে লুকোচুরি খেলা খলতে থাকে। শিয়ালটি আবার কখন লোকজনকে আক্রমন করে সেই শঙ্কায় জেলা শহরের মিশনমোড়, সার্কিট হাউজ ও পুলিশ লাইন এলাকার লোকজন আতঙ্কে আছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে শচিন নামে শ্রমিক নেতার অন্ডকোষ ও মোখলেস নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়ালটি। পরে তাদের হাসপাতার নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থায় তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শিয়ালের কামড়ে আহত ট্রাক শ্রমিক জেমস্ পিটার শচিন জানান, জেলা শহরের হাড়িভাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউজের সামনে দিয়ে মিশনমোড় যাচ্ছিলেন তিনি। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমন করে। এ সময় শিয়ালটি তার অন্ডকোষের কিছু অংশ কামড়ে ছিড়ে নিয়ে যায়। নিজেকে রক্ষা করতে শিয়ালের সাথে অনেক সময় ধরে যুদ্ধ করতে হয় তাকে। পরে একজন পথচারী লাঠি নিয়ে এলে শিয়ালটি পালিয়ে যায়। এরমধ্যেই তার শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয় শিয়ালটি। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জেলা ট্রাক ও ট্র্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল হোসেন বলেন, ট্রাক শ্রমিক শচিন শিয়ালের কামড়ে গুরুতর আহত হয়েছেন। তার অন্ডকোষের অর্ধেক অংশ শিয়াল ছিড়ে নিয়ে গেছে। সে এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

সেনামৈত্রী বাজারের মোবাইল ব্যবসায়ী সাব্বির আহমেদ জানান, আমরা কয়েকজন একত্রিত হয়ে শিয়ালটিকে মারতে গেলে শিয়ালটি তাদেরকেও আক্রমন করতে আসে। শিয়ালের কামড়ের ভয়ে ও হিংস্রতার কারনে সড়কের লোকজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে চলে যান। এরমধ্যেই শিয়ালটি একটি শিশুসহ একে একে শহরের অনেককে কামড়ে দেয়।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী জানান, আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছে। এদের মধ্যে আলিফ নামে একজন শিশুও আছেন। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও আরও ৫/৬ জন পথচারীকে শিয়াল কামড়িয়েছে বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু তারা হাসপতালে চিকিৎসা নিতে আসেননি।

লালমনিরহাট বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক জানান, খাবার সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। লোক মারফত জানতে পারলাম ৯/১০ জন পথচারীকে শিয়াল কামড়ে আহত করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। তারা জনগনের নিরাপত্তার বিষযটি দেখছেন। হিংস্র শিয়াল গুলোকে পকড়াও করার জন্য আমাদের লোকজকও তাদের সাথে একত্রে কাজ করছেন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট