1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 28, 2026, 8:24 pm
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026,
  • 18 Time View

‎লালমনিরহাট প্রতিনিধি:

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাট সদর উপজেলায় উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি থেকে বেআইনিভাবে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দ চন্দ্র সরকার নামে এক ভুক্তভোগী।

‎শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কোনো প্রকার আইনি নোটিশ বা পুলিশ উপস্থিতি ছাড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস স্থানীয় কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার মালিকানাধীন জমিতে প্রবেশ করেন। এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক শুকুরউদ্দীনসহ প্রায় ৫০-৬০ জন উপস্থিত ছিলেন।

‎গোবিন্দ চন্দ্র সরকার দাবি করেন, তারা সেখানে ‘মব’ সৃষ্টি করে তার নির্মাণাধীন স্থাপনা, সাইনবোর্ড ও ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক সন্তানদেরসহ জায়গা থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি প্রায় ১০ হাজার ইট, ১০০ বস্তা সিমেন্ট ও প্রায় ২ লাখ টাকার রড লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিছু মালামাল এখনো ইউনিয়ন পরিষদে রয়েছে বলেও জানান।

‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিটি কোনো সরকারি খাস বা কলোনির জমি নয়; এটি তাদের পারিবারিক সম্পত্তি। তার পিতা ১৯৪৩ সালে দলিলের মাধ্যমে প্রায় সাড়ে ১৭ একর জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সরকারের অধিগ্রহণের পর অবশিষ্ট জমি বৈধভাবে তাদের নামে রেকর্ডভুক্ত হয়। এছাড়া জমির একটি অংশ স্কুল ও মন্দিরে দান করার পরও বাকি জমি তার মালিকানায় রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় তাকে টেনে-হিঁচড়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণে বাধা দেওয়া হয়।

‎গোবিন্দ চন্দ্র সরকার প্রশ্ন তুলে বলেন, “কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই একজন ইউএনও কীভাবে স্থানীয় লোকজন নিয়ে ব্যক্তিগত সম্পত্তিতে অভিযান চালাতে পারেন? তিনি কি আইনের ঊর্ধ্বে? কার নির্দেশে এই কাজ করা হয়েছে?”

‎তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার দখলকৃত সম্পত্তি দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

‎সংবাদ সম্মেলনে তিনি জানান, তার কাছে ১৯৪০ সাল থেকে বর্তমান পর্যন্ত জমির সকল বৈধ কাগজপত্র রয়েছে এবং প্রয়োজনে তা উপস্থাপন করতে প্রস্তুত।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ২৮-০৩-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট