1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 8:30 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026,
  • 39 Time View

‎লালমনিরহাট প্রতিনিধি;
‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এর এক সফল অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
‎র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে বাহিনীটি নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৮ মার্চ ২০২৬, বিকেল ৫টা ৩৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।

‎অভিযান চলাকালে মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বসতবাড়ির শয়নকক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় মোট ৬২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সা।
‎এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী থানার তালুকদুলালী (ঝাড়িরঝাড়) এলাকার মৃত আছির উদ্দিনের পুত্র।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা উৎস থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ করে আসছিলেন।

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম
‎ তারিখ;২৯-০৩-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট