1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 28, 2026, 8:52 am
Title :
রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন। 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান জব্দ।

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025,
  • 197 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মো: রব্বানী ইসলাম

‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাপড় ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

‎বিজিবি সূত্র জানায়, প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দিন ও রাতে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এবং সদর দপ্তরের সমন্বয়ে একাধিক সফল অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

‎গোয়েন্দা তথ্য অনুযায়ী জানা যায়, সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা পণ্যসমূহ গোপনে মজুদ করে কুড়িগ্রাম এলাকা থেকে আগত একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে পাচারের পরিকল্পনা করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করে এবং সম্ভাব্য চলাচল রুটে একটি চেকপোস্ট স্থাপন করে।

‎পরবর্তীতে চেকপোস্টে কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে অবৈধভাবে আনা ভারতীয় জিরা ২,৫১১ কেজি এবং ভারতীয় শাল ও চাদর ১৮০টি জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৭১ হাজার টাকা বলে জানা গেছে।

‎এছাড়াও, ১৫ বিজিবি’র অধীনস্থ ০৪টি বিওপির আওতায় পৃথক পৃথক ০৩টি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় গাঁজা ১৩ কেজি, যার সিজার মূল্য ৪৫ হাজার ৫০০ টাকা, ইস্কাফ সিরাপ ১৪০ বোতল, যার সিজার মূল্য ৫৬ হাজার টাকা।এ সকল মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।

‎এসব ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‎এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়ে ওঠে। এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় অবস্থান গ্রহণ করেছে।”

‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম

‎তারিখ: ২৫-১২-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট