1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:26 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

লোহাগড়ায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’: প্রাণের উচ্ছ্বাসে মুখর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025,
  • 141 Time View

 

স্টাফ রিপোর্টার:

তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশ, সাংস্কৃতিক চেতনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম”-এর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ও বহিরাঙ্গন অনুষ্ঠান।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ বেতারের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ—বেলুন, ব্যানার আর সংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।
স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন, নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিশু-কিশোর ও নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ বেতারের জনপ্রিয় শিল্পী কাজী শুভ,মৌসুমী, ইকবাল, বিউটি ও গামছা পলাশ তাঁদের সুরেলা কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ—যেখানে তারুণ্যের স্পন্দন, সংস্কৃতির রঙ ও মানবিক চেতনার আলো ছড়িয়ে পড়েছিল লোহাগড়ার আকাশে-বাতাসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট