1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 7:41 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে থানা ও পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025,
  • 216 Time View

 

 

জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল ৩ ঘটিকায় আয়োজিত এই দোয়া মাহফিলে থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী–পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নড়াইল–২ আসনে দলীয় মনোনয়ন পাওয়া নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।

তিনি বলেন—

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রধান প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে—এটাই প্রমাণ করে জনগণ এখনও তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ধারণ করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসুন।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন—

আহাদুজ্জামান বাটু, সভাপতি, লোহাগড়া উপজেলা বিএনপি

কাজী সুলতানুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক, লোহাগড়া উপজেলা বিএনপি।

শাহ আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক, লোহাগড়া উপজেলা বিএনপি।

মিলু শরীফ, সভাপতি, লোহাগড়া পৌর বিএনপি।মোঃ মশিউর রহমান সান্টু, সাধারণ সম্পাদক, লোহাগড়া পৌর বিএনপি।

মোঃ সাইফুল্লাহ অভি মামুন, সাংগঠনিক সম্পাদক, লোহাগড়া পৌর বিএনপি

খান মাহমুদ আলম, সাবেক সভাপতি, লোহাগড়া উপজেলা যুবদল

সাক্ষাৎকারে যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম বলেন—

“দেশনেত্রী বেগম জিয়া নির্যাতিত মানুষের আশার প্রতীক। তাঁর সুস্থতার জন্য আজ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দোয়া করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মো :খিজির আহম্মেদ সভাপতি, ৯ নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপি।

ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ছাত্রদল।

মো :মাহাবুর রহমান রাজ, সদস্য সচিব, লোহাগড়া উপজেলা ছাত্রদল।

 

যুব নেতা লিয়াকত হোসেন লিপু, মোঃ ইব্রাহিম মৃধা, মো:জিহাদ।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট