1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:06 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

লোহাগড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডিসপ্লে ও কুচকাওয়াজ

Reporter Name
  • Update Time : Sunday, March 26, 2023,
  • 353 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিক্ষার্থীদের কুচকাওয়াজে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুহূর্ত প্রদর্শন।

 

রোববার (২৬ মার্চ) সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাধীনতার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটি প্রদর্শন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআজগর

আলী,লোহাগড়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ,লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়াসহ উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেত্রীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ।

 

এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি স্তম্ভ ,গণ

কবর ,বধ্যভূমি,উপজেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু ও চেতনা চত্বর ও বঙ্গবন্ধুর মুর‌্যালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বিভিন্ন দফতরসমূহ,সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট