
ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল এর নির্দেশে সারা দেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক জনসভা করছে জাকের পার্টি। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কুমারভোগ ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের চন্দ্রের বাড়ী বাজার সংলগ্ন মজিবর দেওয়ান বাড়ী প্রাঙ্গণে-এ সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় অসংখ্য নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয় সভাস্থল—“জাকের পার্টি জিন্দাবাদ—শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহঃ) জিন্দাবাদ।”
কুমারভোগ ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো.সিরাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও কুমারভোগ ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দিন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব মো. শামীম হায়দার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) সংসদীয় আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ জাকির হোসেন জামি, ঢাকা মহানগর (দক্ষিন) খিলগাঁও থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির তথ্য বিষয়ক সম্পাদক ও লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান লিটু, লৌহজং উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মাওলা রতন, লৌহজং উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ আমির হোসেন, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও লৌহজং উপজেলা জাকের পার্টির যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান মোহাম্মদ নাঈমুর রহমান রমজান, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ফয়সাল, মুন্সীগঞ্জ জেলা (পশ্চিম) জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুষার আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মো. নয়ন তালুকদার, লৌহজং উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট সাধারন সম্পাদক মো. শুভ আহমেদ, মহিলা ফ্রন্টের মোসাম্মদ রিনা ইসলাম, ছাত্রী ফ্রন্টের সোনিয়া আক্তার, লৌহজং উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রচার সম্পাদক তোয়াইবুল ইসলাম তন্ময়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে নিহিত সাম্য, সহনশীলতা, প্রগতিশীলতা, নাগরিক অধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন- ওলী আউলিয়াগণের মাধ্যমেই এই দেশের মাটিতে ইসলাম এসেছে। ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলামে–যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান।
বক্তারা বলেন, “জাকের পার্টি কোনো ক্ষমতার রাজনীতি নয়, এটি মানবকল্যাণ ও নৈতিকতার সংগঠন। শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শান্তি, ঐক্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছি।
জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে এবং দেশের যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁরা আরও বলেন, প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাতে হবে। আজ আমাদের প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি। স্বাধীনতার ৫৪ বছরে যে ভ্রাতৃত্ব, নিরাপত্তা ও সুখ হারিয়ে গেছে–তা ফিরিয়ে আনার সময় এসেছে।
জনসভায় দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে তোবারক বিতরণ ও সভার সমাপ্তি ঘোষণা করা হয়।