1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:26 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

লৌহজংয়ে লোকালয়ে কুমির আতঙ্ক

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 238 Time View

 

ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে এ আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে জনবসতি এলাকায় কুমির উঠে আসছে এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।

শ্যামুবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুর পাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়।

স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুর পাড় থেকে সরে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ।
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁরা দ্রুত কুমিরগুলোকে উদ্ধার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, লোকালয়ে কুমিরের উপস্থিতি আতঙ্কে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। তাঁদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে নদীর তীরবর্তী এলাকাবাসীসহ সকলকে সতর্কতা অবলম্বন ও সচেতন হওয়ার কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট