1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:28 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

লৌহজংয়ে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, October 22, 2025,
  • 188 Time View

 

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজি চাষাবাদে উৎসাহিত করতে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.নেছার উদ্দিন।

 

কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ১২শ ৩০জন ক্ষুদ্র কৃষকদের মাঝে শীতকালীন শাকসবজি (উফশী), মাঠে চাষযোগ্য শাকসবজি (হাইব্রিড) এবং রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারির বীজ, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শশা, মটরশুটি, বঁটি শাক, পালংশাক, মুলা এবং সার বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান উদ-দৌলা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎসাহিত করবে এবং উৎপাদন বাড়াতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট