1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

শরিফ ওসমান বিন হাদি আর নাই

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত নয়টা ৪৩ মিনিটে ইনকিলাব মঞ্চ এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এছাড়া ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজেও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

 

গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে রাতেই এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

 

পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট