1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 7:18 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির পরিবার ও টংগীর একজন কাউন্সিল’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Tuesday, September 26, 2023,
  • 301 Time View

 

মোঃ লিয়াকত হোসাইন, স্টাফ রিপোর্টার

 

গাজীপুর টঙ্গীর ঐতিহ্যবাহী শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির পরিবারকে নিয়ে একটি কু-চক্রী মহলের মিথ্যা তথ্যে দৈনিক মানব জমিন পত্রিকায় গত ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সোমবার টঙ্গীর ত্রাস শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির পরিবার ও স্থানীয় কাউন্সিলর।তাঁরা বলেন ষড়যন্ত্র সবসময়ই হয়,কিন্তু নির্বাচন আসলে বেশি হয়।মিথ্যা ষড়যন্ত্র সমাজে কখনো কাম্য নয় বা কেউ সমর্থন করে না।গাজীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই জনাব মতিউর রহমান মতি,যিনি গাজীপুর জেলা আওয়ামী রাজনীতির এক উজ্জল নক্ষত্র এবং অতি সাধারন একজন মানুষ।মানুষের সেবা ও আওয়ামী রাজনীতির জন্য যাকে দুইবেলায় খাবার খেতে হয় বাহিরে।যদি ইচ্ছা পোষন করেন তাহলে যেকোন সময় অন্য নেতাদের মত ফাইভস্টার হোটেলে দুপুর অথবা রাত্রের খাবার খেতে পারেন, কিন্তু সাধারণ মানুষের মত নতুন বাজার পাটি অফিসে মিটিং শেষ করে দুপুরের খাবার শেষ করেন এবং সন্ধ্যা বেলায় সফির হোটেলে না হয় রেলস্টেশনের আজাদ হোটেলে পরোটা ডাল ভাজি দিয়ে খাবার খান।কিন্তু একটি কু-চক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে আওয়ামীলীগের মধ্যে ফাটল ধরানোর উদ্দেশ্যে তাঁদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান মতি ৭৫ পরবর্তী টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক এর দ্বায়িত্ব পালন করেছেন,আশির দশকে টঙ্গী সরকারী কলেজ ছাত্রলীগের প্রথম নির্বাচনে ছাত্র সংসদের জি এস নির্বাচিত হয়েছিলেন। ৮৭-৮৮সালে গাজীপুর জেলা ছাত্রলীগের ১নং সহ সাধারন সম্পাদক মনোনিত হয়েছিলেন- ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মনোনিত হয়েছিলেন,২০১৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ এর নবগঠিত গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম- সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন,জনাব মতিউর রহমান মতি দুঃসময়ে দলকে সুসংগটিত করতে কাজ করে যাচ্ছেন।২০০৪ সালে বিএনপি চারদলীয় জোট সরকার এর রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি কে হত্যা করা হয় সেদিন দুপুরে, গাজীপুর তথা সারা বাংলাদেশের সাধারণ মানুষ অগ্নিরূপ ধারণ করে সারা বাংলাদেশকে অচল করে দিয়েছিল।তৎকালীন বিএনপি সরকার বাধ্য হয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির হত্যার মামলাটি দ্রুত ট্রাইবুনালে গ্রহণ করতে বাধ্য হয়।আর সেই মামলার বাদী জনাব মতিউর রহমান মতি। তৎকালীন সময় মামলাটিকে বাঁধাগ্রস্থ করতে কয়েকবার জনাব মতিউর রহমান মতির প্রাণনাশের চেস্টা করা হয় ,তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার জনাব মতিউর রহমান মতির নিরাপত্তার কথা চিন্তা করে তাঁকে সরকারের নিয়ম অনুযায়ী লাইসেন্স সহকারে একটি অস্ত্র প্রদান করেন,যা তিনি সবসময় নিজের আত্মরক্ষার জন্য সাথে রাখেন।এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড থেকে পাঁচ বারের নির্বাচিত জনপ্রিয় ও জননন্দিত কাউন্সিলর জনাব মোঃ নূরুল ইসলাম নুরু এর নামেও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট