1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 8:31 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু।

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2020,
  • 205 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহানগরীতে ৩২টি দল নিয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে উপশহরের স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন সকল কর্মকাণ্ড প্রায় স্থবির হয়েছিল। জীবনের তাগিদে মানুষে ধীরে ধীরে সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে, কারণ জীবন তো আর থেমে থাকবে না। রাজশাহীর ক্রীড়াঙ্গনে চাঞ্চল্যতা ফিরে আসছে। তিনি বলেন, খেলাধুলায় পারে যুবকদের মাদক থেকে দূরে রাখতে। তাই খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার প্রতি আমার সহযোগিতা আগেও ছিল, আগামীতেও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আলম মাসুদ রনি, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মুনতাসির বিন হযরত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট