1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 12:49 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

শহীদ জিয়াউর রহমানের  ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026,
  • 128 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য ফ্রি চক্ষু শিবির-২০২৬ অনুষ্ঠিত। সাত শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান।

 

সোমবার (১৯ জানুয়ারী) সকালে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীর ব্যবস্থাপনায় হাসপাতালের অবৈতনিক সাধারন সম্পাদক জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে ও  ফ্রি চক্ষু শিবির ব্যবস্থােনা কমিটির আহবায়ক সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চুর সঞ্চালনায় “ফ্রি চক্ষু শিবির-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি মজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুচ, চিকিৎসক ডাঃ নাফিয়া রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. গোলাম আহাদ দুলু, ট্রেজারার মোঃ জিয়াউল  হক ফারুক,  জেলা বিএনপির জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হুমায়ুন কবির, জেলা বিএনপির নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, যুবদল নেতা গোলাম রব্বানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ  বিএনপির বিপুল সংখ্যক নেতা- কর্মী।

 

সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা  পর্যন্ত  বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক সাত শতাধিক দরিদ্র চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করে বলে হাসপাতালের অবৈতনিক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন জানিয়েছেন।

এ মানবতার সেবায় অংশগ্রহনকারী চিকিৎসকগণ হচ্ছেন-ডাঃ আরাফাত আল ফেরদৌস, ডাঃ ওয়াহিদ হাসান তনম্বয়, ডাঃ নাফিয়া রহমানসহ অন্যান্য চিকিৎসক মেডিকেল টেকনিশিয়ানগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট