1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:48 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু।

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 201 Time View

মিজানুর রহমান মিলন ,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় নোমান ইসলাম নয়ন (২০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ কর্মীর মৃত্যু হয়েছে । গত সোমবার রাতে বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নয়ন উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাইদীঘি গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে। রফিকুল ইসলাম বারআন্জুল দারুল আমান বালক মাদ্রাসা ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নোমান ২০১৭ সালে এই মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। নিহতের স্বজনেরা জানান, সোমবার রাতে নয়ন মোটরসাইকেলযোগে বগুড়া শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত নামা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আমবার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে মরদেহ তুলে দেওয়া হবে। নয়নের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট