1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 12:14 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

শাজাহানপুরে মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Friday, January 15, 2021,
  • 276 Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মায়ের উপর অভিমান করে সামিয়া আক্তার প্রেমা (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। প্রেমা উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্ৰামের আব্দুস সোবাহান পুটুর মেয়ে। সে উপজেলার ডেমাজানী আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। প্রেমার বাবা আব্দুস সোবাহান পুটু জানান, গত শনিবার রাতে টিভি দেখা নিয়ে প্রেমার মা তাকে বকা দেয়। মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে কীটনাশক পান করে প্রেমা।জানতে পেরে ওই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় প্রেমার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট