1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:10 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

শাজাহান সিরাজের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি  

Reporter Name
  • Update Time : Saturday, July 15, 2023,
  • 347 Time View

মোঃ আনিসুর রহমান শেলীঃ

ঢাকা ও টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক ও স্বাধীনতার ইশতেহার পাঠক এবং সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের আজ ১৪ জুলাই তৃতীয় মৃত্যুবার্ষিকী। দীর্ঘ রোগভোগের পর ২০২০ সালে ১৪ই জুলাই তিনি ঢাকায় পরলোকগমন করেন।

এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুম শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানিয়েছেন।

কর্মসূচীর মধ্যে সকালে ঢাকাস্থ বনানী কবরস্থানে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্ট্রের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পকস্তবক অর্পণ করা হবে।

দিনব্যাপী আঞ্জুমানে মুফিদুল ইসলাম পরিচালিত এতিমখানা সমূহে পবিত্র কুরআন খতম ও এতিমদের মধ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

এদিকে টাঙ্গাইলের কালিহাতিতে মরহুমের ম্যুরালে পুষ্পকস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হবে।

কালিহাতি শাজাহান সিরাজ কলেজে দরিদ্র ও মেধাবি ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান, দোয়া মাহফিল, কুরআনখানি এবং উপজেলার ছয়শত মসজিদে বাদ জুমু’আ বিশেষ মুনাজাত ও মন্দির সমূহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ইতিহাসখ্যাত চার খলিফার অন্যতম শাজাহান সিরাজ, দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শাজাহান সিরাজ বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট