1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:59 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকার নৌবাহিনীর সদস্য আমির হোসেনের।

Reporter Name
  • Update Time : Saturday, January 9, 2021,
  • 231 Time View

আবু ইউসুফ ক্রাইম রিপোর্টারঃ
টানা ৯ দিন ধরে ধামরাইয়ে বিয়ের দাবিতে এক নৌ-বাহিনীর সদস্যের বাড়িতে অবস্থান করছে এক স্কুল শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নৌ-বাহিনীর সদস্য আমির হোসেনের বাড়িতে।

স্থানীয়রা জানায়, ধামরাইয়ের লাড়িয়াকুণ্ড গ্রামের আব্দুল কাদেরের মেয়ে স্থানীয় কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা আখি আক্তারের (২০) সঙ্গে বছর খানেক আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নান্নার ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে নৌ বাহিনীর সদস্য আমির হোসেনের (২৩)পরে ওই নৌ বাহিনীর সদস্য বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলো। এরপর ওই নৌ বাহিনীর সদস্যকে বিয়ের জন্য চাপ দিলে তিনি স্কুল শিক্ষিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

স্কুল শিক্ষিকা আখি আক্তার (২০) জানান, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থান করবেন। অভিযুক্ত ওই নৌ-বাহিনীর সদস্য খুলনা নৌ-দপ্তরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নৌ-বাহিনীর সদস্য আমির হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র থেকে জানা গেছে, নৌ-সদস্য আমির হোসেন নৌ-বাহিনীর নিয়ম অনুযায়ী বিবাহের অনুমতি না পাওয়ায় মোবাইল ফোন বন্ধ রেখেছেন এমন ধারণা করছেন এদিকে নয় দিন ধরে ওই বাড়িতে স্কুল শিক্ষিকা অবস্থান নেওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, পারিবারিকভাবে ওই স্কুল শিক্ষিকার সঙ্গে নৌ-বাহিনীর সদস্যকে বিয়ে দেওয়ার জন্য তারা আলোচনা চালিয়ে গেলেও ছেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, বিষয়টি আমরা অবগত রয়েছি, আমরা স্কুল শিক্ষিকা আখি আক্তারের সঙ্গে এ বিষয়ে ঘটনাস্থলে গিয়ে কথা বলেছি। তবে তিনি কোনও আইনি সহায়তা না চাওয়ায় আমরা দু’বার তার কাছে গিয়ে ফিরে এসেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট