আমিনুল হক বাবু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় নান্দনিক আয়োজনের মাধ্যমে আরিফ উদ্দিন সরকার নামের একজন পুলিশ কনস্টেবলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা আরিফ উদ্দিন সরকারকে sক্রেস্ট প্রদান করেন ও অন্যান্য উপহার প্রদান করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান, পরিদর্শক অপারেশন আবু সাঈদ সহ শাহজাদপুর থানায় কর্মরত সকল পুলিশ সদস্য।
পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সুসজ্জিত গাড়ি বহরে শোভাযাত্রার মাধ্যমে তাকে বাড়ি পৌছে দেয়া হয়। পুলিশ কনস্টেবল আরিফ উদ্দিন সরকার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের মৃত আশরাফ আলী সরকারের ছেলে।
আরিফ উদ্দিন সরকার ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন, দীর্ঘ ৩৯ বছর তিনি চাকুরি করে গত ১ আগষ্ট অবসরে যান।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আরিফ উদ্দিন সরকার তার অনুভুতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলাম। আজ আমাকে যে সন্মান দেয়া হলো তাতে আমি অনেক আনন্দিত ও গর্বিত।
এসময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, আরিফ উদ্দিন সরকার সর্বশেষ আমাদের থানায় কর্মরত ছিল। তিনি জীবনের ৩৯টি বছর মানুষের কল্যাণে পুলিশ সদস্য হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাকে এই সামান্য সন্মান প্রদান করে আমরাও অত্যান্ত আনন্দিত ও গর্বিত।