1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:49 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শাহজালালে পরিত্যক্ত অবস্হায় ২০৪ পিস সোনার বার জব্দ

Reporter Name
  • Update Time : Friday, May 19, 2023,
  • 282 Time View

 

স্টাফ রিপোর্টার: মোঃ সোহেল রানা । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গোহোল্ড থেকে ২০৪ টি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। উদ্বারকৃত সোনার ওজন প্রায় ২৩.৬৬ কেজি। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা প্রায়।

 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিমানবন্দর ও ঢাকা কাস্টম হাউস সূত্র জানা গেছে,

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১২২) নম্বরের একটি উড়োজাহাজ মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় এসে অবতরন করে। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। তখন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা ওই বিমানে তল্লাশী চালিয়ে বিমানের কার্গোহোল্ড থেকে কাপড় দিয়ে মোড়ানো এবং পরিত্যক্ত অবস্থায় ২০৪ টি স্বর্ণবার জব্দ করা হয়। যায় ওজন প্রায় ২৩ কেজী ৬৬ কেজি এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা প্রায়।

 

সূত্র আরো জানান, বিমানটির ভেতরে ঢাকা কাস্টম হাউসজের উপ-কমিশনার মোকাদ্দিস হোসেন, জেবুন্নেসা এবং সেগুফতা মাহজাবিনের নির্দেশে একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচেছ , এটি বিমানের ওয়াশ রুমের কোন একটি স্থানের স্ক্রু খুলে ওয়াশরুমের ভেতর থেকে কার্গোহোল্ডে বিপুল পরিমান সোনার এ চালানটি কৌশলে ফেলা হয়েছে। অথবা বিমান সংশ্লিষ্ট কোন ব্যক্তি কর্তৃক কার্গোহোল্ডের কেবিনেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে।

 

মোকাদ্দিস হোসেন জানান, জব্দকৃত সোনা গুলো ডিটেশন (ডিএম) করে কাস্টমস হাউজে রাখা হয়েছে। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। যারা সোনা পাচারের সাথে জড়িত সেটি তদন্ত করে বিভাগীয় ব্যবস্হা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট