মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
প্রটোকল ছেড়ে জনতার কাতারে বসে ইফতারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম'
গত ২৭ ফেব্রুয়ারী-২০২৬ শুক্রবার,প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করা তৃণমূলের নেতা-কর্মীদের সম্মান জানাতে এক ব্যতিক্রম ধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বগুড়া-২ শিবগঞ্জ আসনের নির্বাচিত এই সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত প্রায় ১০/১২ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠান স্থল।
অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী ছিল-প্রতিমন্ত্রী নিজের পৌটোকল ছেড়ে জনতার কাতারে গিয়ে নেতা কর্মীদের পাশে মাটিতে বসে ইফতারে অংশ নেন মীর শাহে আলম,জনতার মাঝে বসেই একজন সাধারণ কর্মীর মতো সময় কাটান তিনি,উপস্থিত অনেকেই বলেন,ক্ষমতার চেয়েও মানুষের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দেন মীর শাহে আলম-এই আয়োজন যেন তারই প্রমাণ,ইফতার শেষে নেতা-কর্মী ও জনগণকে নিয়ে মাঠেই মাগরিবের নামাজ আদায় করেন তিনি মীর শাহে আলম ।