মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
৮ নং শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে ডজনখানেক নেতার নাম শোনা গেলেও শীর্ষ আলোচনায় রয়েছেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু,ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ,সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ,সাংবাদিক কামরুল হাসান,শফিকুল ইসলাম শান্তু,সাইফুল ইসলাম মান্না।
এছাড়াও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আসন্ন নির্বাচন ঘিরে শিবগঞ্জ সদর ইউনিয়নে এখন জমে উঠেছে রাজনৈতিক হিসাব-নিকাশ ও নানা জল্পনা-কল্পনা। স্থানীয় ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।