
এস.এম আক্কাস আলী( আকাশ)সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
শীতকালীন সবজি দাম স্বাভাবিক থাকলেও নাগালের বাইরে চলে গেছে পেঁয়াজের দাম। দুদিন আগে যেখানে পেঁয়াজ বিক্রি হতো ৯০-১১০ টাকা কেজি দরে। সেখানে দুদিনের ব্যবধানে প্রায় দ্বিগুন বেড়ে পেঁয়াজের দাম হাঁকিয়েছে -১৯০-২০০ টাকা কেজিতে। অপর দিকে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা দরে।
এক পেঁয়াজ ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় , ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে ও হঠাৎ বৃষ্টির কারণে ব্যাপক পরিমান এই ফসলটি নষ্ট হয়। দাম বেড়ে যাওয়ায় ক্রেতার চাহিদা ও কমে গেছে। আগে যেখানে পেঁয়াজ প্রতি হাটে কয়েক মন বিক্রি হতো সেখানে তা অর্ধেকে নেমে গিয়েছে।
দিন মজুর এক শ্রমিক ক্রেতা বলেন, ভাই আমগো না খেয়ে মরতে হবে ৩৫০ হাজিরার কাজ করে খাই ৩৫০-৪০০ টাকা পাই। ৫ জনের সংসারের এই টাকা আয় করে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা অসম্ভব হয়ে দাড়িয়েছে। যে খানে তরকারির রান্না করার প্রধান প্রধান দ্রব্য মূল্য দাম বেশি
পোড়াবাড়ি হাটের ইজারাদার আব্দুর রহিম বলেন শীতকালীন যে সবজি গুলো রয়েছে তার দাম স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের মধ্যে বেগুন, কপি, আনাস,এগুলোর মূল্য ওঠা নামাক করে তবে পেয়াজের পুরনো পেঁয়াজের দাম বেশি,নতুন পেঁয়াজের দাম।