শাহারুখ আহমেদঃ বিএনপির টানা তিনদিনের অবরোধ প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি পালন ও শান্তি মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে কাঁচপুর ও মেঘনা শিল্পনগরী এলাকায় অবরোধের বিরুদ্ধে এ অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল অব্যহত রাখে।
বৃহস্পতিবার দিনভর কাঁচপুর, জামপুরের বস্তল, মোগড়াপাড়া এলাকায় অবস্থান কর্মসুচি ও শান্তি মিছিল বের করে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা শাহ্ মোঃ সোহাগ রনি, উপজেলা আঃ লীগের সদস্য মোহাম্মদ হোসাইন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ছগির আহমেদ, মাহবুবু খান প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।