1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:18 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার পর এবার অপর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, January 14, 2021,
  • 257 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের সাড়ে চার ঘন্টা পর আলমগীর খান বাবু নামে প্রতিদ্বন্দী এক কাউন্সিলর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে।বুধবার দিনগত রাত পৌনে দুইটার দিকে শৈলকুপা উপজেলার বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নথ থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।

শৈলকুপার দেবতলা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন বাবুর লাশ পাওয়া খবরের কিছু আগে দুইজন ব্যক্তি নদী সাঁতরে পার হতে দেখেছেন।

একজন কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার ও প্রতিদ্বন্দ্বী অপর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী লিয়াকত হোসেন বল্টুকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শৈলকুপা নির্বাচনী পরিবেশ।

আগেই অভিযোগ উঠেছে বুধবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে কবিরপুর এলাকায় বল্টুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রীরা।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র সাড়ে চার ঘন্টা পর তার লাশ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে করলেও তারা এর পিছনে নেপথ্যের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে।

এক দিনে আওয়ামী লীগ সমর্থক দুই রাজনৈতিক কর্মীর লাশ আসন্ন পৌর নির্বাচনকে আরো সঙ্ঘাতময় ও উত্তপ্ত করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট