1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:52 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

শৈলকুপায় অধ্যক্ষের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : Sunday, January 10, 2021,
  • 294 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপা শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফেইসবুকে ফেইক আইডি খুলে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অধ্যক্ষের পরিবার সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে অত্র কলেজের শিক্ষক মিলনায়তন হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য তুলে ধরে শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান বলেন,তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে গত ০৫/০১/২০২১ তারিখে “নবী শয়তান” নামে একটি আইডিতে তার এবং তার পরিবারের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে কটুক্তিমুলক মন্তব্য করে বিভিন্ন ধরনের পোস্ট দেয়।

বিষয়টি তার দৃষ্টি গোচর হইলে তিনি নিজে বাদী হয়ে গত ০৫/০১/২০২১ তারিখে শৈলকুপা থানায় একটি সাধারন ডায়েরি করে। যার জিডি নম্বর-২০৫, তাং ০৭/০১/২০২১ ইং। “নবী জারজ” নামে আরও একটি ফেইক আইডি খুলে আবারও তার ও তার পরিবারের ছবি ব্যবহার করে কটূক্তিমূলক মন্তব্য করে পোস্ট দেয়।

এমতাবস্থায় থানায় আরো একটি সাধারন ডায়েরি করা হয়।যার জিডি নম্বর-২৯৫, তাং-০৭/০১/২০২১ইং।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন,আপনারা জাতির বিবেক,আপনাদের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় তুলে ধরা হয়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।এসময় অত্র কলেজ শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট