1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 8:03 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

শৈলকুপায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান দল থেকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : Monday, January 4, 2021,
  • 212 Time View

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ ৩রা জানুয়ারী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি আমাদের হাতে এসে পৌছেছে।

তৈয়বুর রহমান খান শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। এই বিষয়ে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ।

দলীয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র পদে কাজী আশরাফুল আজমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। তৈয়বুর রহমান খান তা উপেক্ষা করে শৈলকুপা পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন।

এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভার বিগত নির্বাচনে তৈয়বুর রহমান খান আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। চার হাজার ৪৫ ভোট পান তিনি। আর কাজী আশরাফুল আজম দলের বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং মেয়র নির্বাচিত হন। তিনি পান ৯ হাজার ৯১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির খলিলুর রহমান। তিনি পান পাঁচ হাজার ৩৩৬ ভোট।

এবারের নির্বাচনে ফের বিএনপির প্রার্থী হয়েছেন খলিলুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট