1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:18 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাই হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Friday, January 15, 2021,
  • 291 Time View

খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে কমিশনার প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামীলীগ নেতা লিয়াকত হোসেন বল্টু হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শৈলকুপা পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান কমিশনার ও প্রার্থী শওকত হোসেনের ভাই বুধবার সন্ধ্যারাতে ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার মুল আসামী বাপ্পীকে গ্রেফতার করা হয়। বাপ্পী একজন সন্ত্রাসী ও কিলার বলে স্থানীয়রা জানায়। এর আগেও সে একজনকে হত্যা করে ঘরের ভেতরে বালিশ-কাঁথা দিয়ে মরদেহ লুকিয়ে রাখে। পরে পুলিশ তা উদ্ধার করে। এদিকে কমিশনার প্রার্থীর ভাই হত্যার ঘটনার কয়েক ঘন্টার পর পার্শবর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খাঁন বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট