1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 9, 2026, 8:42 pm
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026,
  • 309 Time View

 

 

 

**গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজার ইজারা নিয়ে ‘সময়ে বাংলাদেশ’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। ওই প্রতিবেদনে শিমু সরকারের নামে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে বাজার ইজারায় অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। তবে প্রতিবাদকারীরা বলছেন, সাংবাদিক সজিব আহমেদের লেখা এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদে শাহানুর সরকার নামে এক রাজনৈতিক ব্যক্তি অভিযোগ করেছেন, তাকে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হয়েছে। তিনি দাবি করেন, বাজারের ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ছিল এবং তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগই সত্য নয়। ‘সময়ে বাংলাদেশ’-এ প্রকাশিত প্রতিবেদনে তাঁর নাম জড়িয়ে দেখানো হলেও তিনি প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

 

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর একাংশ জানান, রাজাবাড়ি বাজারের ইজারা নিয়ে কোনো অনিয়মের ঘটনা তারা দেখেননি। তাঁদের মতে, একটি মহল ব্যক্তিগত বিদ্বেষ ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ ধরনের ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে।

 

শাহানুর সরকার আরও বলেন, ‘আমার বিরুদ্ধে আনা ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কল্পনা ছাড়া কিছু নয়। সাংবাদিক সজিব আহমেদ আগে থেকেই নির্দিষ্ট স্বার্থে কাজ করেন এবং কোনো যাচাই-বাছাই ছাড়াই নামে-বেনামে অভিযোগ প্রকাশ করেন। আমি আইনি নোটিশের মাধ্যমে এই অপতৎপরতার প্রতিবাদ জানাব এবং সংবাদটির সত্যতা যাচাইয়ে আদালতের শরণাপন্ন হব।’

 

এদিকে, ‘সময়ে বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক বা সংশ্লিষ্ট সাংবাদিকের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রতিবাদকারীরা জানিয়েছেন, বিভ্রান্তিকর এই সংবাদ প্রত্যাহার ও ক্ষমা চাওয়া না হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই শ্রীপুরের রাজাবাড়ি বাজারের ইজারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনা চলছিল। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো সব অভিযোগ উড়িয়ে দিয়ে একে ‘চরম মিথ্যা’ ও ‘চক্রান্ত’ বলে আখ্যা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট