আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি
সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলের ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ সোমবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্রপ্রসাদ বর্ধন জহর এর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী ভানু লালরায় ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন ও আশিদ্রোন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসিত আলাই ও ইউনিয়ন এর সদস্যবৃন্দ ও ইউনিয়নবাসী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী ভানু লালরায় তার বক্তব্যে বলেন দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।