
আফজল হোসেইন (শ্রীমঙ্গল)
(১ নভেম্বর)বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীমঙ্গল মৌলভীবাজার আয়োজনে যুবক যুবতীর মাঝে ঋণের চেক আলোচনা সভা র্যালী ও সনদ বিতরণের মাধ্যমে জাতীয় যুবদিবস ২০২৩ এর উদযাপন করা হয়।
জনাব আলী রাজিব মাহমুদ মিঠুন উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সভাপতিত্বে ও অসিম কুমার কর যুব উন্নয়ন কর্মকর্তা শ্রীমঙ্গল সঞ্চালনায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভাবে যোগ দেন সাবেক চীপ হুইপ অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড.মোঃ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুলাল রায় চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীমঙ্গল,মিতালী দত্ত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীমঙ্গল,ডাক্তার সাজ্জাদুর রহমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কর্ণ চন্দ্র মল্লিক প্রাণীসম্পদ কর্মকর্তা,তাপস চন্দ্র রায় (অপারেশন) শ্রীমঙ্গল থানা সহ উপকারভোগীরা।
এসময় একটি র্যালী বের করে উপজেলা পরিষদের সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে এসে আলোচনায় মিলিত হয় এবং এক জন যুবককে ৪০ হাজার অপরজনকে ৫০ হাজার করে ২ জনকে মোট ৯০ হাজার টাকার ঋন চেক সহ যুবক যুবতীর মাঝে হাস মুরগী পালন প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।