1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 3:12 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বই উৎসব ও নতুন শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : Monday, January 1, 2024,
  • 237 Time View

আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বই উৎসব ২০২৪ জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার এবং শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী, কালিঘাট রোড বাইতুল আমান জামে মসজিদ ও মাদরাসা কমিটির সভাপতি শাহিন আহমদ।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী পরিদর্শক, স্কুলের অভিভাবক আবুল হোসেন, ব্যবসায়ী শেখ দিল মুহাম্মদ, রিপন মিয়া প্রমুখস।

সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, নিপা আক্তার, তাসলিমা আক্তার চৈতী এবং মুক্তি কানু।

অনুষ্ঠানে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠালাভ করে সকল পিইসি, জেএসসি, এসএসসিসহ সকল বোর্ড পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট