1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:45 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

শ্রীমঙ্গল খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের পরই মূল আসামি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Wednesday, December 6, 2023,
  • 197 Time View

 

লুৎফুর রহমান রানা  মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের নতুন বাজার মুন হোটেলে খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে প্রেস ব্রিফিং করে যাবতীয় তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
সেই সাথে উদঘাটন করা হয়েছে খুন হওয়া ব্যক্তির পরিচয়, উদ্ধার করা হয়েছে একটি রিক্সাসহ বিভিন্ন আলামত।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্স।

থানা পুলিশ সূত্রে জানা গেছে – খুন হওয়া ব্যক্তি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত ইনু মীরের ছেলে ইন্তাজ মীর (৫২)।

আরো জানা গেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আসামী মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া (সোনাপুর) গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৫)।

পুলিশ জানান এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামী’কে বিধি মোতাবেক মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট