আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি
ভিকটিম গত ০৩/০৯/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৮নং কালীঘাট ইউনিয়নের অন্তর্গত জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ার পানিতে স্ন্যান করতে গেলে পূর্ব হইতে ওৎপেতে থাকা আসামী ১। মিটু কর (২০), পিতা-আদর কর, ২। পলাশ কর (২২), পিতা-পরেশ কর, উভয় সাং-নওয়াগাঁও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয় ভিকটিমকে ছড়ার ব্রীজের নিচে শুকনা বালির উপর নিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষন করে। ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানা একটি গণ ধর্ষণ মামলা রুজু হয়।
অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব তাপস চন্দ্র রায় মামলা রুজু হওয়ার পর তাৎক্ষনিক অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনায় জড়িত আসামী ১। মিটু কর (২০), ২। পলাশ কর(২২) কে গ্রেফতার করেন।
আসামীদের অদ্য ০৪/০৯/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।