আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি
অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই/মিয়া নাসির উদ্দিন আহম্মদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৫/০৯/২০২৩ইং তারিখ দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউনিয়নের অর্ন্তগত পাচাউন সাকিনে অভিযান পরিচালনা করিয়া ০২ (দুই) কেজি গাঁজাসহ আসামী ১। লেদন মিয়া @ আব্দুর রহমান (৫০), পিতা-দুদা মিয়া, সাং-পাচাউন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু হয়।
আসামীকে অদ্য ২৬/০৯/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।