লুৎফর রহমান (রানা) মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
আজ ২ অক্টোবর সরজমিনে গিয়ে দেখা যায় শ্রীমঙ্গল কালি ঘাট রোডের সরকারি হাসপাতালে যাওয়ার সড়কটিতে রয়েছে একাধিক গর্ত, যেখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে বিভিন্ন ধরনের রোগির এম্বুলেন্স সহ আরো বিভিন্ন বাহন, এ সব গর্তে পড়ে যে কোন সময় হতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা, অকালে ঝড়ে যেতে পারে তাজা প্রাণ। সড়কটিতে একাধিক গর্ত থাকায় গর্তে পড়ে হাসপাতালে যাতায়াতের সময় গর্ভবতী মা বোনদেরও হয় কষ্ট, এছাড়া এই সড়কটি দিয়ে শ্রীমঙ্গল রাইফেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন, ছোটকাটো দূর্ঘটনা যা এখানের রোজ নিত্য দিনের বেপার, দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কাজ হচ্ছে না সড়কটির, স্থানীয় জনগণের দাবি এ ভাবে গত দু এক বছর ধরে ভাঙা সড়ক গর্ত নিয়ে পরে আছে,এই সড়কে প্রায়ই ছোট ছোট দূর্ঘটনা ঘটে বলে পথচারীদের অনেকে বলেন।
স্থানীয় সরকার প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। শ্রীমঙ্গল কালি ঘাট রোডের সড়কটি দ্রুত মেরামতের জন্য স্থানীয় সরকারের প্রতি আকুল আবেদন জানান পথচারী ও এলাকার লোকজন।