1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:39 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

ষন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025,
  • 176 Time View

 

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

 

পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস. এম. মিজানুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

 

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা এবং শিক্ষার্থী নিহারিকা খন্দকার, নুপুর খাতুন ও অমিয়া হাসনাইন প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট