1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:12 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলায় নির্বাচন সম্পন্ন! 

Reporter Name
  • Update Time : Thursday, May 9, 2024,
  • 259 Time View

 

সদর উপজেলায় আতাউর রহমান,খোকসায় শান্ত নবনির্বাচিত  উপজেলা চেয়ারম্যান

চয়ন আহমেদ, কুষ্টিয়াঃ

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়া কুষ্টিয়ার দুই উপজেলা নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর খোকসা উপজেলার বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারকে হারিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

সদর উপজেলায় মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আনারস প্রতীকে ৬৭ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৬ ভোট।

এদিকে, মোট ৫০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আল মাছুম মুর্শেদ শান্ত ঘোড়া প্রতীক নিয়ে ২৫ হাজার ১শ’ ১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬শ’ ৩৯ ভোট। এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ভাই, খোকসা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহিম উদ্দিন খান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮শ’ ৩৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান লিটন উড়োজাহাজ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান হাঁস প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকাল ৮টা থেকে সদর উপজেলা পরিষদের ১৪৫টি কেন্দ্রে ও খোকসা উপজেলার ৫০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সদর উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এ উপজেলার মোট ভোট ৪ লাখ ২০ হাজার ৮শ’ ৩৩ জন।

নির্বাচনকে অবাধ ও সুষ্ট করতে বিজিবি মোতায়েনসহ প্রশাসনের পক্ষ থেকে কয়েকস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। নির্বাচনে সদর উপজেলা পরিষদে দুইজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করেছেন। আর খোকসা উপজেলা পরিষদে ৬জন চেয়ারম্যান, ৮জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট