1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:44 am
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার একটি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাস্ট্র – বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

Reporter Name
  • Update Time : Thursday, August 14, 2025,
  • 178 Time View

 

 

মোঃ গোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার
অভিযোগে দায়ের করা  মামলা থেকে অব্যাহতি পেলেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র ও বাণিজ্য  মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. ইউছুফ হোসেন এক আদেশে মামলা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরীকেসহ  মামলার অপর ১৩ আসামীকে অব্যাহতি দিয়েছেন।

মামলার আদেশ ঘোষনার পর আসামী পক্ষের আইনজীবীরা ও
আলতাফ হোসেন চৌধুরী তাদের প্রতিক্রিয়ায় জানান, এটি ছিলো উদ্দেশ্য প্রনোদিত একটি মিথ্যা ও হয়রানী মূলক মামলা।
বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের নেতাদের
চাপের কারনে মামলাটি করা হয়েছিলো। বিচার ব্যবস্থা
স্বাধীন হওয়ায় ন্যায় বিচার পেয়ে তারা সন্তুষ্ট।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারী
মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মধ্য রামপুর
গ্রামে আলতাফ হোসেন চৌধুরীর হুকুমে অন্যান্য আসামীরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে কুপিয়ে জখম করেছে।

সাবেক স্বরাস্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এ নিয়ে
তিনি বিভিন্ন স্থানের বিভিন্ন মামলায়  বিভিন্ন আদালতে ৮০০ বার হাজিরা দিয়েছেন। আজ বৃহষ্পতিবার ৮০১ তম
তম হাজিরা দিয়েছেন বলে মামলা থেকে খালাস পাওয়ার পর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কার্যালয়ে আয়োজিত  সাংবাদিক সম্মেলনে জানান আলতাফ হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট