1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 10:02 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

সংসদে কুরআনের আলো বাস্তবায়ন করতে চাই, পটুয়াখালীতে

Reporter Name
  • Update Time : Sunday, July 27, 2025,
  • 191 Time View

জামায়াত নেতা মুজিবুর রহমান।

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী-১ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

শনিবার (২৬ জুলাই)  পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী এর সভাপতি এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে ও  সেক্রেটারী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী এর অঞ্চল পরিচালক বরিশাল ও  সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় শূরার সদস্য অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দীন খান রাযী, অঞ্চল টিম সদস্য সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, অঞ্চল টিমের সদস্য পটুয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এম এ সালাম খান।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন কুরআন এর আলো সংসদে বাস্তবায়ন করতে আমাদের প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। এ জন্য আজ থেকে  কেন্দ্র ভিত্তিক পুরুষ ও মহিলা ভোটার কর্মী সমর্থকদেরকে মাঠে কাজ করতে হবে। কুরআনের আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।
তিনি আরও বলেছেন, যতোদিনে চাঁদাবাজি, চাঁদা না দিলে হত্যা, সন্ত্রাস,  সুদ, ঘুষ দখলবাজি বন্ধ না হবে ততোদিন আমাদের আন্দোলন চলবেই। কুরআনের আইন বাস্তবায়নে ইসলামী দলগুলোর সাথে ঐক্য করতে হবে।

জামায়াত নেতা সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আমরা ২০১৪, ১৮ ও ২৪ সালের দিনের ভোট রাতের  ভোট আর দেখতে চাই না, আপনি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ ও পরিস্থিতি নিশ্চিত করবেন।
প্রধান অতিথি সন্ধ্যা রাতে একই স্থানে তাদের সহযোগী শিক্ষকদের সংগঠনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। প্রতিনিধি সম্মেলনে ভোটের কেন্দ্র ভিত্তিক হাজার হাজার নারী- পুরুষ ভোটার কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট