
এস.এম আক্কাস আলী আকাশ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে তৃনমূল বিএনপির মনোনীত সংসদ পদপ্রার্থী মো: সোহেল রানার ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন। মঙ্গলবার(১৯ ডিসেম্বর) রাতে রায়পুর ১৩ নং ওয়ার্ড বেল্লাল হোসেনের বাড়িতে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৬৩ সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের তৃনমুল বিএনপির সোনালী আঁশ মার্কায় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: সোহেল রানার নির্বাচনের প্রচারণা ও উঠান বৈঠক করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন,মোঃ সালাহউদ্দিন সালাম।
মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মোঃ সোহেল রানা বলেন, আমাকে সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে জন সেবার সুযোগ দিন। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের পাশে থেকে সেবা করবো এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আশাকরি সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাকে ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, মো: গোপাল, মো: রাসেল তালুকদার, আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাখায়াত হোসেন, তৃণমুলের দলীয় নেতাকর্মীসহ প্রমুখ। এছাড়াও নির্বাচনী উঠান বৈঠক সঞ্চালনা করেন, মোঃ তৌহিদুর রহমান।