1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:36 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

সংস্কার নসাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে: মঞ্জু

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026,
  • 143 Time View

 

মো: মিজানুর রহমন (পলাশ),ফেনী জেলা প্রতিনিধি, ফেনী:-

এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সংস্কার নসাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে। দেশে এর খারাপ প্রাকটিস চলছে। শত শহীদের রক্তের অঙ্গীকারের দেশকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) ফেনীতে ১০ দলীয় ঐক্যের প্রার্থীর অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে কাজ করেছি। রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য কমিশনে আমরা নানা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের নানা দিক নিয়ে আলোচনার পথে একটি দল আশঙ্কা তৈরি করেছে। আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সরব ছিলাম। হাদির খুনিদের আমরা পালিয়ে যেতে দেখেছি। হাদি হত্যার প্রতিবাদে অনেক দলকে স্বেচ্ছার হতে দেখিনি।

তিনি আরও বলেন, আমরা জামায়াতসহ হাসিনা বিরোধী সব দল একসঙ্গে স্বৈরাচারের পতনে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু হাসিনার পতনের পর নানা পরিস্থিতি দেখতে পেলাম। আমরা আশা করছিলাম দেশটাতে যাতে শান্তি ফিরে আসে, কিন্তু এটি আসেনি।

নির্বাচনে নানা ধরনের ভয়ভীতি ছড়ানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে ছাগলনাইয়ায় ৮ জন আহত হয়েছে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। নানা হুমকি-ধমকি দেয়া হচ্ছে। ফেনীর বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফেনীর নির্বাচন নিয়ে আমরা কোন সন্ত্রাস মেনে নিব না। নির্বাচনে বল প্রয়োগের চেষ্টা হলে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমাদের আন্দোলন চলবে। দেশে ধোঁকা দেয়ার রাজনীতি চলছে এসব ভাওতাবাজি বন্ধ করতে হবে।

 

এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য লিয়াকত আলী ভূঞা, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির একেএম সামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, এনসিপি নেতা সুজা উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মুজাফফর আহমদ জাফরী, জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ ১০ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট