1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 5:06 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

সখীপুরে ৩০০টি মসজিদে,৭৫ লাখ টাকা অনুদান করলেন:সালাউদ্দিন আলমগীর (লাবীব গ্রুপ)

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025,
  • 188 Time View

 

 

শুভ সাহা:

‎টাঙ্গাইলের সখীপুরে বিশিষ্ট দানবীর এবং লাবীব গ্রুপের চেয়ারম্যান মো:সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে ৩০০টি মসজিদে ৭৫,০০০০০/-(পঁচাত্তর

লক্ষ টাকা) অনুদান বিতরন করা হয়েছে।

সরজমিনেঘুরে জানাগেছে,লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি)  শনিবার(১৫.১১.২০২৫)ইং,তারিখে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা সদরের পাইলট (গভ:) স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ অর্থ বিতরন করেছেন বলে জানাগেছে।

 

উক্ত ‎অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি:বীর মুক্তিযোদ্ধা শেখ মো: হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিশিষ্ট দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের মাতা সালমা বেগম, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, ব্রিগেডিয়ার (অবঃ) কামাল হোসেন, প্রফেসর বেলায়েত হোসেন, আ: হক আল আজাদ, ফজলুল হক বাচ্চু, শেখ জাহাঙ্গীর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বিশিষ্ট দানবীর এবং লাবীব গ্রুপের চেয়ারম্যান(সি.আই.পি)‎সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন,মহান আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করবো। সখীপুর আমার জন্মভূমি, এই মাটির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা জন্মগত দায়িত্ব এবং কর্তব্য বলে মনেকরি। সুতরাং,সমাজের ধর্মীয় ওসামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অংশীদার হিসেবে কিছু করার সুযোগ পেলে আমি তা নিজের সৌভাগ্য মনে করে থাকি।

 

দানবীর সালাউদ্দিন আলমগীর আরও বলেন,‎আমার এ ধরনের অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য নয়। এগুলো আমার সাধারণ মানুষের জন্য,দুঃসময়ে পাশে থাকা এবং এক সাথে পথ চলা সব সময়ই অব্যাহত থাকবে।

 

‎উল্লেখ্য,আসন্ন ত্রয়োদশ জাতীয়

সংসদ নির্বাচনে,দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন,তার ভক্ত এবং কর্মী সমর্থকগোষ্ঠীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট