1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:27 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সখীপুরে ৩ স্কুল শিক্ষার্থী লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Sunday, August 21, 2022,
  • 567 Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে স্কুলের মাঠ ঘেঁষে গাছ লাগানোর প্রতিবাদে ও মাঠ পরিষ্কার করা নিয়ে ৩ শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাছেদ মিয়া ও সানোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবি করে মানববন্ধন করেছে বেতুয়া উচ্চ বিদ্যালয় ও বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বেতুয়া বাজার সড়কে ঘণ্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

লাঞ্ছিত হওয়া নবম শ্রেণির জাকারিয়া, সপ্তম শ্রেণির রক্সি আহমেদ ও বিজয় আহমেদ নামের ৩ শিক্ষার্থী। লাঞ্ছিতরা বলেন, স্থানীয় সানোয়ার হোসেন স্কুলের মাঠ ঘেঁষে আকাশ মনি গাছের চারা লাগালে তার প্রতিবাদ করি এবং খেলাধুলা জন্য মাঠ পরিষ্কার করতে যাই আমরা। মাঠের ঘেঁষে আগাছার সঙ্গে ছোট দুটি পেঁপের চারা ভেঙে যায়। এ ঘটনায় স্থানীয় বাছেদ মিয়া ও তার স্ত্রী আমাদের বকঝকা করে, মারতে আসে এবং ভাঙা পেঁপে গাছের ডাল দিয়ে আমাদের একজনের গায়ে আঘাত করে।

 

 

এ ঘটনার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষক মো. শাজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান সোবহান, ইউপি সদস্য মো. উজ্জ্বল মিয়া প্রমুখ মানবন্ধনে বক্তব্য রখেন। প্রধান শিক্ষক মো. শাজাহান আলী বলেন, মাঠ পরিষ্কার করতে গিয়ে আমার স্কুলের ৩ শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

 

সানোয়ার হোসেন বলেন, স্কুলের শিক্ষকরা আপত্তি তুললে আমার লাগানো আকাশমনি গাছের চারা তুলে একটু দূরে সরিয়ে লাগাইছি। এ নিয়ে কোনো মারামারি বা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে নাই। তবুও অযথা আমাকে জড়িয়ে মানববন্ধন করা হয়েছে। বাছেদ মিয়ার ফোন নম্বরে ফোন দিলে তার ছেলের বৌ ফোন রিসিভ করে বলেন, তিনি এখানে নাই। এ নিয়ে আমি কিছু বলতে রাজি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট