1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:42 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সচল হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

Reporter Name
  • Update Time : Sunday, June 25, 2023,
  • 598 Time View

 

দেশে কয়লা আসায় ২০ দিন পর রোববার (২৫ জুন) ভোররাতে সচল হয়েছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রার প্রথম ইউনিট। আগামী ২ জুলাই চালু হবে এর দ্বিতীয় ইউনিটটি।

 

রোববার (২৫ জুন) ভোররাতে বিদ্যুৎকেন্দ্রটি থেকে পুনরায় উৎপাদন শুরু হয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

 

গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। কয়লা খালাস করতে দুই দিন সময় লেগে যায়। খালাসের পরই উৎপাদনে ফেরে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি।

 

শুক্রবার (২৩ জুন) রাত ৩টায় জাহাজটি পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজ থেকে জেটিতে নিয়ে আসা হয়। পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী জাহাজটিকে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে আসে। শনিবার (২৪ জুন) সকাল থেকে দ্রুত গতিতে চলে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রোববার ভোররাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

 

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে ছাড়ার ১০ দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আথেনা। এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

 

এর আগে গত ৫ জুন কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট