1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:28 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও. বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ দায়িত্ব হস্তান্তর

Reporter Name
  • Update Time : Wednesday, August 27, 2025,
  • 327 Time View

 

রাকিবুল ইসলাম চৌধুরী, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম।

পৃথিবী কখনো শূন্যতা মেনে নেয় না; নতুনত্বই নেতৃত্বের ধারক। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ বিএনসিসি ব্যাটালিয়নের সি কোম্পানির ৯ নং প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার জনাব মোঃ আবু নাছির-এর বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ-এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দীন আহমেদ। এ সময় কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ বিএনসিসি ব্যাটালিয়নের সি কোম্পানির ৯ নং প্লাটুন কমান্ডার জনাব মোঃ আবু নাছিরও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের বিএনসিসি ৭ নং প্লাটুন কমান্ডার পি.ইউ.ও. মোহাম্মদ সাঈদুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন ৮ নং প্লাটুন কমান্ডার অন্তরা সাহা।

গার্ড অব অনার পরিচালনা করেন নবনিযুক্ত ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। পরে কলেজ অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, ক্যাডেট সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি বিএনসিসির প্রতিটি উইং কার্যক্রমে সম্পৃক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। উপাধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দীন আহমেদ ক্যাডেটদের সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সাবেক ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ রায়হান বলেন, “আমরা সবাই এক। দক্ষতা ও কাজের ভিত্তিতে পদোন্নতি সময়ের বিষয় মাত্র। দিনশেষে ঐক্যবদ্ধ থাকলেই সব বাধা অতিক্রম করা সম্ভব।”

অনুষ্ঠানে বর্ষসেরা ক্যাডেট হিসেবে সম্মাননা পান—

ক্যাডেট সার্জেন্ট জান্নাতুল ফেরদৌস হীরা

ক্যাডেট ল্যান্স কর্পোরাল তোহফা তাসনুভা

ক্যাডেট ল্যান্স কর্পোরাল প্রান্ত দাশ

ক্যাডেট ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল রায়হান।

শেষপর্যন্ত বিদায়ী ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ রায়হান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নবাগত ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নিকট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট