1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 10:36 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

সরকার ও স্বইমা শিক্ষক ঐক্যজোটের উপর আস্থা রাখার আহবান জয়নুল আবেদীন জেহাদীর।

Reporter Name
  • Update Time : Wednesday, September 7, 2022,
  • 684 Time View

শামসুল হক হাওলাদার

স্টাফ রিপোর্টার , বাগেরহাট:

 

দীর্ঘ তিন যুগের অধিক সময় স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকগণ বেতন ভাতা বঞ্চিত হওয়ার পাশাপাশি এসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এসকল প্রতিষ্ঠান গুলোকে পরিচালনা করার জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জনবল কাঠামো নীতিমালা ২০১৮ প্রনয়ণ করেছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবী সহ ৮ দফা দাবী নিয়ে শান্তি পূর্ণভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে বর্তমান আওয়ামী সরকার পন্থী একটি সংগঠন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। স্বইমা শিক্ষক ঐক্য জোটের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে জানা যায় ২২ মার্চ ২০২২ খ্রিঃ তারিখের মানববন্ধন পরবর্তী কর্মসূচি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি ১২/১০/২০২২ খ্রিঃ তারিখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের ৫ সদস্য একটি প্রতিনিধি দলের সাথে একটি আলোচনা সভা আহবানের সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন। শিক্ষামন্ত্রীর এমন উদ্যোগে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক বর্তমান সরকার ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের প্রতি আস্থা রাখতে আহবান করে নিজস্ব ফেসবুক টাইমলাইনে স্টাটাস দিয়েছেন সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী। নিম্নে তা হুবহু তুলে ধরা হলোঃ-

একতাই শক্তি, একতাই বল, আজ সেটা প্রমাণ মিললো।স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার দীর্ঘদিনের মূল সমস্যা চিহ্নিত করে ঐক্যজোট নেতৃবৃন্দ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বরাবর আবেদন করেছিল। সে আবেদন আমলে নিয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় আগামী ১২/১০/২০২২ তারিখ ঐক্যজোট নেতৃবৃন্দের সাথে বসার তারিখ নির্ধারণ করায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নেতৃবৃন্দের পক্ষ থেকে মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা অভিনন্দন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় কর্মরত সকল শিক্ষক ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা কাহারও কুপরামর্শ ও চক্রান্তে বিচলিত হবেন না, সবাই ঐক্যবদ্ধ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের নেতৃবৃন্দের হাতকে আরো শক্তিশালী করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের জন্য নামাজান্তে দোয়া করবেন। ইনশাআল্লাহ ঐক্যজোট নেতৃবৃন্দ সুনির্দিষ্ট পরিকল্পনা ও বিচক্ষণতার মাধ্যমে স্বতন্র ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণ সহ ৮ দফা দাবি আদায় করে আপনাদের দীর্ঘদিনের আশা পূরন করবেন। তবে সবাইকে সতর্ক থাকতে হবে কেউ যাতে শিক্ষকদের ক্ষতি করতে না পারে। সবাইকে একটাই শ্লোগান দিতে হবে”চক্রান্তকারী নিপাত যাক, ঐক্যজোট জিন্দাবাদ “ঐক্য বিনষ্টকারী নিপাত যাক, ঐক্যজোট জিন্দাবাদ “। আসুন সবাই দলে দলে ঐক্যজোটের পতাকা তলে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহর দরবারে সে ফরিয়াদ করি।আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট