1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 6:56 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

সরকার নির্ধারিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

Reporter Name
  • Update Time : Wednesday, January 10, 2024,
  • 292 Time View

স্টাফ  রিপোর্টার : খান শাকিল

টাঙ্গাইলের মির্জাপুরে সরকার নির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লিমিটেড এর শ্রমিকরা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলা চল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিকরা জানায় যে , ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লিমিটেড কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করে। তারা শ্রমিকরা নতুন বছর থেকে সরকার নির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল। কিন্ত কর্তৃপক্ষ জানুয়ারি মাসেও তাদের পূর্বের বেতন কাঠামো বহাল রাখে। একারণে তারা ক্ষোব্দ হয়ে দুপুর একটা দিকে কারখানা থেকে বের হয়ে পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে কিছুক্ষনের মধ্যে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন ক্লিয়ার আছে। শ্রমিকদের সাথে কথা বলার জন্য উক্ত প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। মালিক পক্ষের সাথে শ্রমিকদের সরকার নির্ধারিত নতুন বেতন কাঠামো নিয়ে কথা বলা হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, মালিক পক্ষের সাথে শ্রমিকদের সমঝোতা হয়ে গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়ে উক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট